চরফ্যাশন প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাজারীগন্জ ইউনিয়ন শাখার ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে ৮ ডিসেম্বর রোববার সকাল ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজারীগন্জ শাখার চেয়ারম্যান বাজার অফিস কার্যালয়ে এক কর্মী সমাবেশ সাবেক আমির মো: জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ আবুল কাসেম।
বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান, চট্টগ্রামের শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা মাষ্টার মো : আবুল কাসেম।
নতুন কমিটিতে মাষ্টার মো : আমজাদ হোসেন (আমির), প্রভাষক মাওলানা আবদুল্যাহ আল মামুন (সেক্রেটারি), মাওলানা নুরে আলম নাসিম (বায়তুলমাল সম্পাদক), মো: জাকির হোসেন ( অফিস ও সমাজ কল্যাণ সম্পাদক), হাফেজ মোতাহার হোসেন (ওলামা বিষয়ক সম্পাদক), মো: আবদুর রহমান (শ্রমিক কল্যাণ) ও মো: আমিন উল্যাহ (প্রচার সম্পাদক) স্থান পেয়েছেন।
পাশাপাশি হাজারীগন্জ ৯টি ওয়ার্ডের কমিটির সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। মাওলানা মোঃ নুরুল আমিন ১নং ওয়ার্ড (সভাপতি), মাওলানা রুহুল আমিন ২নং ওয়ার্ড (সভাপতি), মাওলানা মোঃ মনিরুল ইসলাম ৩নং ওয়ার্ড (সভাপতি), মো: নুরে হোসেন রাসেল ৪নং ওয়ার্ড (সভাপতি), মাষ্টার মো: সালেহ উদ্দিন ৫নং ওয়ার্ড (সভাপতি), মো: শেখ কামাল ৬নং ওয়ার্ড (সভাপতি), ক্বারী মো: ছিদ্দিক ৭নং ওয়ার্ড (সভাপতি), হাফেজ মাওলানা ইলিয়াস ৮নং ওয়ার্ড ( সভাপতি), ও মাস্টার মো: হাছান ৯ নং ওয়ার্ড (সভাপতি)।




