ঝালকাঠি ছাত্রদল নেতার মৃত্যুতে ছাত্রশিবিরের শোকপ্রকাশ।

জুবাইর আল হাদী, ঝালকাঠি প্রতিনিধি::

ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাবিলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি সরকারি কলেজ শাখা। ছাত্রশিবির ঝালকাঠি সরকারি কলেজ শাখার পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে জানানো হয়,
”গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদল-এর যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাবিল দীর্ঘদিন ক্যান্সারে ভুগে আজ রাত আনুমানিক ৮টার সময় ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ,ঝালকাঠি সরকারি কলেজ শাখা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।”

শোকবার্তায় সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, “আল্লাহ তায়ালা মরহুম মেহেদী হাসান সাবিলকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দিন — আমিন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top