শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন জেলা কমিটি

বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার। সম্মেলনের একটি পর্বে সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার কবির আহমদ। তিনি উপস্থিত কাউন্সিলরদের কণ্ঠভোটের মাধ্যমে ২০২৫-২০২৬ সেশনের জন্য বরিশাল জেলায় ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করেন। এতে এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন পুনরায় সভাপতি ও অধ্যাপক সাইফুল ইসলাম পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী অধ্যাপক সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি প্রবীন শ্রমিক নেতা অধ্যাপক হারুন-অর-রশিদ খান।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক শ্রমিক নেতা কবির আহমদ, বরিশাল জেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ আবদুল জব্বার,  বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক মশিউর রহমান, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু, সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, জেলা উপদেষ্টা মাস্টার আবদুল মান্নান, অধাপক সাইয়েদ আহমেদ খান, বরিশাল মহানগরী সভাপতি মাস্টার মিজানুর রহমান, পটুয়াখালী জেলা সভাপতি সাইদুর রহমান, ঝালকাঠী জেলা সভাপতি মিরাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলা সভাপতি ছাত্রনেতা আব্দুল কাদের, বরিশাল বারের বিজ্ঞ আইনজীবি এ্যাডভোকেট রুহুল আমিন খায়ের। বক্তব্য রাখেন: শ্রমিক কল্যান ফেডারেশনের সাবেক জেলা সেক্রেটারী নুরুল হক সোহরাব, বরিশাল জেলা অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফ, জেলা ট্রেড ইউনিয়ন সম্পাদক আতিকুর রহমান মশিউর সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top