বরিশাল জেলা

বাকেরগঞ্জে জামায়াতে ইসলামীর জনসংযোগ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ইউনিয়নের নিয়ামতি বাজার এলাকায় জনসংযোগ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতাকর্মীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। জনসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বরিশাল জেলা […]

বাকেরগঞ্জে জামায়াতে ইসলামীর জনসংযোগ Read More »

উজিরপুরে জামায়াতে ইসলামীর গণসংযোগ

উজিরপুর প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত দাওয়াতি কর্মসূচির অংশ হিসেবে বরিশালের উজিরপুরে গণসংযোগ করেছেন উপজেলা কমিটির নেতা-কর্মীরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেকের নেতৃত্বে অনুষ্ঠিত গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলার সাবেক সভাপতি ও শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মহিউদ্দিন

উজিরপুরে জামায়াতে ইসলামীর গণসংযোগ Read More »

গৌরনদীতে যুবদল নেতাকে আটকে রাখলো শিক্ষার্থীরা, পরে ৩ মাসের জেল

বরিশাল জার্নাল ডেস্ক বরিশালের গৌরনদীতে স্কুলের ছাত্রছাত্রীদের হয়রানি ও দশম শ্রেণির এক ছাত্রকে মারধরের পর কান ধরিয়ে ওঠবস করানোর অপরাধে যুবদলের এক নেতাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত লিপন শরীফ উপজেলার নাঠৈ গ্রামের বাদশা শরীফের ছেলে এবং জেলা যুবদলের সাবেক সদস্য।

গৌরনদীতে যুবদল নেতাকে আটকে রাখলো শিক্ষার্থীরা, পরে ৩ মাসের জেল Read More »

গৌরনদীতে ৬৬ শতক খাস জমি উদ্ধার করলেন এসিল্যান্ড

বরিশাল জার্নাল ডেস্ক বরিশালের গৌরনদীতে জনস্বার্থে একাধিক অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। অভিযানে ৬৬ শতক খাস জমি অবৈধ দখল থেকে উদ্ধার, চলাচলের পথ উন্মুক্ত, খাল দখল বন্ধ এবং মহাসড়কে অবৈধ পার্কিংয়ের দায়ে একটি গাড়িকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে।

গৌরনদীতে ৬৬ শতক খাস জমি উদ্ধার করলেন এসিল্যান্ড Read More »

উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় তিন কিশোর নিহত

উজিরপুর প্রতিনিধি বরিশালের উজিরপুরে সুরভী পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) এবং পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)।

উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় তিন কিশোর নিহত Read More »

হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

নিজস্ব প্রতিবেদক দৈনিক বরিশাল প্রতিদিন’র বার্তা সম্পাদক বেলায়েত বাবলুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গেছেন জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ। ২৮ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে শেবাচিম হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বেলায়েত বাবলুকে দেখতে যান তারা। এ সময় নেতৃবৃন্দ তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা Read More »

বরিশালে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানমালার উদ্বোধন

বরিশাল জার্নাল ডেস্ক ‘বাহান্ন সন ফুরফুরে মন আয়রে ছুটে আয়/সম্ভাবনার জোসনা আনি আঁধার দুনিয়ায়’ – এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগরী শাখার আয়োজনে সংগঠনটির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগরী উপদেষ্টা

বরিশালে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানমালার উদ্বোধন Read More »

উজিরপুরের সেই পরিবারটির পাশে থাকার আশ্বাস ইউএনও’র

উজিরপুর প্রতিনিধি কয়েকদিন আগেও যাকে ঘিরে ছিল ‘চোর’ কিংবা ‘মাদকাসক্তের’ অপবাদ। আজ তার বাড়িতেই ভিড় জমাচ্ছেন শত মানুষ। সহানুভূতি আর আর্থিক সহায়তা নিয়ে। বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকার অনিক সরদারের পরিবারের জীবনে এই আকস্মিক পরিবর্তনের নেপথ্যে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি হৃদয়স্পর্শী ভিডিও। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে বামরাইল এলাকায় চুরির অভিযোগে গ্রামবাসী অনিক

উজিরপুরের সেই পরিবারটির পাশে থাকার আশ্বাস ইউএনও’র Read More »

সাতলা আইডিয়াল কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি বরিশালের উজিরপুর উপজেলার সাতলা আইডিয়াল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) কলেজ অডিটোরিয়ামে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি তাঁদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হয়। ​কলেজের অধ্যক্ষ কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান

সাতলা আইডিয়াল কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত Read More »

পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাকেরগঞ্জ প্রতিনিধি ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় খাল থেকে কচুরিপানা অপসারণের পাশাপাশি ড্রেন, নালা ও রাস্তার পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। শনিবার সকাল ১০টায় উপজেলার রঘুনাথপুর গ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব

পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Read More »

Scroll to Top