সাতলা আইডিয়াল কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা আইডিয়াল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) কলেজ অডিটোরিয়ামে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি তাঁদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হয়।

​কলেজের অধ্যক্ষ কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার মোস্তফা কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ আজিজুল বিশ্বাস, মোঃ আব্দুল মতিন মোল্লা, মোঃ আজিজুল সরদার লিটন, মোঃ হাফিজুর রহমান খোকন বিশ্বাস, মোঃ আব্দুস সালাম হাওলাদার, মুহাম্মাদ আব্দুল কাদির জিব্রান, মোঃ আবু হানিফ মল্লিক, মোঃ এরশাদ বিশ্বাস এবং মোঃ আসাদ সরদার ।

এছাড়াও কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top