বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ইউনিয়নের নিয়ামতি বাজার এলাকায় জনসংযোগ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতাকর্মীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।
জনসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক ফিরোজ আলম, মিডিয়া সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম আল আমিন।
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা নেয়ামতি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। কর্মসূচিতে বক্তারা এলাকার মানুষের কল্যাণে সামাজিক ও জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান।




