ফিচার

বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক, মানবিক ও সামাজিক বিষয়ের ফিচার দিয়ে সাজানো হয়েছে বিভাগটি

কয়েনের চারপাশে খাঁজ থাকে কেন, জানেন?

বরিশাল জার্নাল ডেস্ক হাতে থাকা কয়েনের সামনে-পেছনের নকশা কিংবা গায়ে লেখা মূল্যমানের দিকে অনেকেই খেয়াল করেন। কিন্তু কয়েনের চারপাশে থাকা ছোট ছোট খাঁজের দিকে খুব একটা নজর দেওয়া হয় না। অথচ এই খাঁজের পেছনে রয়েছে মুদ্রা জালিয়াতি ঠেকানোর দীর্ঘ ইতিহাস। একসময় মূল্যবান ধাতু দিয়ে তৈরি কয়েনের ওজন ও প্রকৃত মূল্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত এই […]

কয়েনের চারপাশে খাঁজ থাকে কেন, জানেন? Read More »

নয় বছর পর কুয়াকাটায় পর্যটন কার্নিভাল, উদ্বোধনী দিনেই পর্যটকদের ঢল

জাহাঙ্গীর আলম হৃদয়, কুয়াকাটা (পটুয়াখালী) সমুদ্রের ঢেউ, বিস্তীর্ণ বালুকাবেলা আর নীল আকাশের ক্যানভাসে উৎসবের রং। দীর্ঘ নয় বছর পর আবারও বর্ণিল আয়োজনে মুখর হয়ে উঠেছে সাগরকন্যা কুয়াকাটা। বিচ ফুটবল, জাতীয় ঘুড়ি উৎসব, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপকূলীয় খাবারের আয়োজন, রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পরিবেশনা এবং জনপ্রিয় শিল্পীদের সংগীতানুষ্ঠানকে ঘিরে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল-২০২৬’। শুক্রবার

নয় বছর পর কুয়াকাটায় পর্যটন কার্নিভাল, উদ্বোধনী দিনেই পর্যটকদের ঢল Read More »

ইমামতির পাশাপাশি চা-কফি বিক্রি, হালাল উপার্জনে জীবনসংগ্রাম হাবিবুল্লাহর

বরিশাল জার্নাল ডেস্ক এক হাতে চা-কফির ফ্লাস্ক, মুখের অধিকাংশই মাস্ক দিয়ে ঢাকা। মসজিদের ইমামতির সামান্য বেতনে সংসার চলে না, তাই হৃদয়ে হালাল উপার্জনের দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিদিন পথে নামেন হাবিবুল্লাহ নামের এক যুবক। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার প্রধান বাজারসহ বিভিন্ন হাটবাজারে তাঁকে নিয়মিত দেখা যায়। কখনো বোয়ালমারী বাজারের হাসপাতালের গলি, কখনো চৌরাস্তা, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, মাছ

ইমামতির পাশাপাশি চা-কফি বিক্রি, হালাল উপার্জনে জীবনসংগ্রাম হাবিবুল্লাহর Read More »

লাল শাপলার স্বর্গরাজ্য সাতলা বিল

জিব্রান কাদির ভোরের কুয়াশার চাদর ভেদ করে পূব আকাশে যখন রক্তিম সূর্য উঁকি দেয়, ঠিক তখনই যেন প্রকৃতি তার নিজস্ব ক্যানভাসে এঁকে দেয় এক অলৌকিক লাল গালিচা। চোখ যতদূর যায়, কেবলই টকটকে লাল শাপলার সমারোহ। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ হয়তো এই রূপ দেখেই বলেছিলেন— ‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে— এই বাংলায়…’। প্রকৃতির এমন অপূর্ব

লাল শাপলার স্বর্গরাজ্য সাতলা বিল Read More »

একই পরিবার থেকে জাতিসঙ্ঘে ভাষণ দিয়ে ইতিহাস গড়েছেন যারা

জাহাঙ্গীর আলম হৃদয় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক কূটনৈতিক মঞ্চগুলোর একটি জাতিসংঘ সাধারণ পরিষদ। স্বাধীনতার পর বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচয়, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অঙ্গনে দেশের অবস্থান তুলে ধরতে এই মঞ্চে বহু রাষ্ট্র ও সরকারপ্রধান বক্তব্য দিয়েছেন। সেই দীর্ঘ ইতিহাসে একটি পরিবারের তিন সদস্যের উপস্থিতি তৈরি করেছে একটি বিশেষ রাজনৈতিক-ঐতিহাসিক ধারাবাহিকতা। ১৯৮০ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণ

একই পরিবার থেকে জাতিসঙ্ঘে ভাষণ দিয়ে ইতিহাস গড়েছেন যারা Read More »

২৬ বছর পর সাপের খামারের স্বীকৃতি পেলেন পটুয়াখালীর রাজ্জাক

বরিশাল জার্নাল ডেস্ক সাধারণ মানুষের কাছে সাপ মানেই ভয় আর আঁতকে ওঠার গল্প। অথচ সেই বিষধর প্রাণীদের নিয়েই পটুয়াখালীতে গড়ে উঠেছে এক সম্ভাবনাময় ও ব্যতিক্রমী শিল্প। পটুয়াখালী সদর উপজেলার নন্দীপাড়া এলাকার বিশ্বাসবাড়ির প্রবেশদ্বারে স্থাপিত হয়েছে ‘বাংলাদেশ স্নেক ভেনম এম’ নামের একটি বিশেষ সাপের খামার। বাণিজ্যিক উদ্দেশ্যে সাপের বিষ সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের স্বপ্ন নিয়ে ২৬ বছর

২৬ বছর পর সাপের খামারের স্বীকৃতি পেলেন পটুয়াখালীর রাজ্জাক Read More »

আগৈলঝাড়ার লাল শাপলার বিল : প্রকৃতির ক্যানভাসে আঁকা রক্তিম আভা

​শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল) ​চারিদিকে গাঢ় সবুজের সমারোহ, তার মাঝেই ছড়িয়ে আছে বিস্তৃত রক্তিম গালিচা। শরতের প্রকৃতিতে শত-সহস্র ফুটে থাকা লাল শাপলা হার মানিয়েছে ভোরের স্নিগ্ধ সূর্যকেও। প্রকৃতির বুকে নিজ হাতে আঁকা এই ‘নকশি কাঁথা’ দেখতে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন সৌন্দর্যপিয়াসী পর্যটকরা। ​বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা বিল—যা স্থানীয়দের কাছে

আগৈলঝাড়ার লাল শাপলার বিল : প্রকৃতির ক্যানভাসে আঁকা রক্তিম আভা Read More »

দুমকির চিকিৎসা সেবায় আস্থার নাম ডা. শাহীন

  জাহাঙ্গীর আলম হৃদয় সকাল তখনও পুরোপুরি জেগে ওঠেনি। পটুয়াখালীর দুমকির আকাশে রোদের তেজ ধীরে ধীরে বাড়ছে। অথচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করিডোরে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে অনেক আগেই। কারও হাতে পুরোনো প্রেসক্রিপশন, কারও চোখে রাতজাগার ক্লান্তি, কারও মুখে অসহায় অপেক্ষা। কেউ এসেছেন দূরের গ্রাম থেকে। কেউ নদী পেরিয়ে। কেউবা অসুস্থ স্বজনকে হুইলচেয়ারে বসিয়ে দাঁড়িয়ে

দুমকির চিকিৎসা সেবায় আস্থার নাম ডা. শাহীন Read More »

দুমকীতে কঁচাবুনিয়া-ভারানী খালের ভাঙন: হুমকির মুখে মসজিদ-ঈদগাহ ও কয়েকশো পরিবার

জাহাঙ্গীর আলম হৃদয় যে খাল একসময় মানুষ অবলীলায় পার হতো, কালের বিবর্তনে তা আজ এক প্রমত্তা ও হিংস্র নদীতে রূপ নিয়েছে। পটুয়াখালী জেলার দুমকী উপজেলার ৫ নং ওয়ার্ডের কার্তিকপাশা এলাকায় কঁচাবুনিয়া-ভারানী খালের পশ্চিম পাড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। এতে বিলীন হতে বসেছে এলাকার একমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান কার্তিকপাশা বায়তুস সালাম সোনালী জামে মসজিদ, সংলগ্ন ঈদগাহ মাঠ,

দুমকীতে কঁচাবুনিয়া-ভারানী খালের ভাঙন: হুমকির মুখে মসজিদ-ঈদগাহ ও কয়েকশো পরিবার Read More »

মাইক্রোপ্লাস্টিকের ক্ষতি এড়াতে বদলান এই অভ্যাসগুলো

বরিশাল জার্নাল ডেস্ক মাইক্রোপ্লাস্টিক এখন বিশ্বের অন্যতম আলোচিত স্বাস্থ্য ও পরিবেশগত সমস্যা। একসময় মনে করা হতো, এটি শুধু নদী, সমুদ্র বা মাটির দূষণের সঙ্গে সম্পর্কিত। কিন্তু এখন গবেষণায় দেখা যাচ্ছে, খাবার, পানীয়, বাতাস এমনকি মানুষের শরীরের বিভিন্ন অঙ্গেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মিলছে। মাইক্রোপ্লাস্টিক পুরোপুরি এড়িয়ে চলা এখন প্রায় অসম্ভব। কারণ প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে

মাইক্রোপ্লাস্টিকের ক্ষতি এড়াতে বদলান এই অভ্যাসগুলো Read More »

Scroll to Top