উজিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের অধ্যক্ষ মোবারক আলী ফারুকী

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের উত্তর মোড়াকাঠি গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন আসন্ন বামরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোবারক আলী ফারুকী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের আর্থিক সহায়তা প্রদান করেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্দশার কথা জানতে পেরে অধ্যক্ষ মাওলানা মোবারক আলী ফারুকী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং দুর্দিনে পাশে দাঁড়ানোর অংশ হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন। তার এ উদ্যোগে স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল খালেক, বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন নির্বাহী সদস্য  মশিউর সরদার, উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ডা. মশিউর রহমান, বামরাইল ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মাওলানা ওমর ফারুক, উজিরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা মহিউদ্দিন, বামরাইল ইউনিয়ন জামায়াতে ইসলামী অর্থ সম্পাদক মোজাম্মেল শিকদার, বীর মুক্তিযোদ্ধা ও জামায়াত  নেতা শেখ লকিতুল্লাহ, বামরাইল ইউনিয়ন ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি বশিরুল আলম, সেক্রেটারি রিয়াজ সরদার, অর্থ সম্পাদক শামীম খলিফা সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top