বোরহানউদ্দিনে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোঃমিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নানা আয়োজনে পালন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ২৭ অক্টোবর রবিবার সকালে উপজেলা বিএনপি অফিসের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ ছাড়া কেক কেটে দিনটি উদযান করা হয়।  উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা হতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবদল নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হন।

আনন্দ মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুবদলের আহবায়ক মো. শিহাব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য হাফিজ ইব্রাহিম এর ছেলে জেলা বিএনপির নির্বাহী সদস্য মারুফ ইসলাম আকাশ।

অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এড. কাজী আজম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খান, জেলা কমিটির সদস্য মো. ফিরোজ কাজী, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শহিদুল আলম নাসিম কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, বিএনপি নেতা আকবর হোসেন, বিএনপি নেতা মো. হাসান হাওলাদার, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক সাইদুর রহমান লিটন, উপজেলা মহিলা দলের নেত্রী বনি ম্যাডাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জসিম খান, পৌর যুবদলের আহবায়ক মো. হেলাল মুন্সি, পৌর যুবদলের সদস্য সচিব মো. জাফর মৃধা প্রমূখ সহ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top