ফেসবুক পোস্টে স্বরাষ্ট্র উপদেষ্টাকে খোঁচা আসিফের!

বিনোদন ডেস্ক

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। শুধু রাজনৈতিক মহলই নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তাদেরই একজন সংগীতশিল্পী আসিফ আকবর।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দেশের রাজনীতির সংস্কৃতি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন।
শনিবার (৩০ আগস্ট) সকালে দেওয়া ওই স্ট্যাটাসে আসিফ লিখেছেন, ‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই।’

যদিও পোস্টে সরাসরি কারো নাম উল্লেখ করেননি তিনি। তবে মন্তব্যের ঘরে অনুরাগীদের অনেকে লিখেছেন, আসিফ মূলত সরকারপক্ষের আইন উপদেষ্টাকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেছেন।

নুরের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানিয়ে তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সেই ঘটনাকেই এই স্ট্যাটাসের কারণ মনে করছেন নেটিজেনরা।

এদিকে আসিফের সেই স্ট্যাটাস ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্ট্যাটাসের ৭ ঘণ্টায় প্রায় ১ লাখের বেশি রিয়েক্ট পড়েছে। এছাড়াও কমেন্ট করেছে প্রায় ৬ হাজারের বেশি অনুসারী।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top