সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

বিনোদন ডেস্ক

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দেওয়া হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজকরা বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার রাতে পরীমনি তার ফেসবুক ওয়ালে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করে খেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’

আমাদের সহকর্মী দৈনিক সমকালের রবির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে, তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বিযষয়টি মিটমাট না করলে আপনারা বিকল্প অতিথি খুঁজে নিন।’মুহূর্তেই বিষয়টি চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। ফলে আয়োজকরা পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

প্রতিবাদের মুখে আয়োজকরা অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে নায়িকা পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেছেন।

আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে এই ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কালের কণ্ঠ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top