আল্লামা সাঈদী স্মরণে উজিরপুরে দোয়া মাহফিল

 

উজিরপুর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উদ্যোগে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ আগস্ট শুক্রবার বিকাল ৫টায় নয়াকান্দি বাজারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল খালেক।

৫নং ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন টিম সদস্য মোঃ ইলিয়াস হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মোঃ খোকন সরদার ও ইউনিয়ন সভাপতি মাওলানা হাফিজুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা, ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ গঠন করা। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে আমাদের আর ঘরে বসে থাকার সুযোগ নেই। মাঠে-ময়দানে জোরালোভাবে দাওয়াতি কাজ চালাতে হবে এবং আগামী নির্বাচনে ইসলামপন্থীদের সংসদে পাঠাতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সভাপতি মাওলানা মোঃ হোসাইন মোল্লা, মোঃ মাহবুবুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মাদ আব্দুল কাদির জিব্রান ও হারতা ইউনিয়ন সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ আল আমিন বাহাদুর, ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ বজলুর রহমান, ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ এনামুল শাহ, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ মহিউদ্দিন, মাওলানা এনায়েত করিম, মাওলানা মোঃ সিরাজুল ইসলামসহ এলাকার সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top