পরীমনির খামচিকাণ্ডের পর ভ্যাকসিন নিলেন সেই সাংবাদিক

বরিশাল জার্নাল ডেস্ক

আদালতে চিত্রনায়িকা পরীমনির খামচিকাণ্ডের পর অসুস্থ বোধ করায় টিটেনাস ভ্যাকসিন নিয়েছেন সাংবাদিক মো. সিয়াম হোসেন।

গতকাল রবিবার (৮ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি টিকা ও প্রয়োজনীয় ওষুধ নেন।

এর আগে গত ৫ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পরীমনির জামিনের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে তার হাতাহাতি ও হেনস্তার অভিযোগ ওঠে।

আহত সিয়াম হোসেন ‘আগামীর সময়’ পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার। তিনি জানান, ঘটনার পর থেকেই তার শরীর কিছুটা খারাপ লাগছিল। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তার মা বারবার হাসপাতালে গিয়ে পরীক্ষা করানোর পরামর্শ দেন। মায়ের পরামর্শে তিনি ঢাকা মেডিকেলে যান।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে সিয়াম বলেন, ‘শরীরটা একটু খারাপ লাগছিল। যেদিন ঘটনা, সেদিন থেকেই আম্মু কল দিচ্ছিলেন। বেশি নিউজ হওয়ার কারণে আম্মু জানতে পেরেছেন। আম্মু বারবার বলছিলেন, টিকা নাও বা না নাও, গিয়ে চেকআপ করাও। হাসপাতালে আসার পর টিটেনাস ভ্যাকসিন ও কিছু ওষুধ দিয়েছে।’

মায়ের পরামর্শে ভ্যাকসিন নিয়ে রোববার সন্ধ্যায় ফেসবুক পোস্টে এ সাংবাদিক লেখেন, ‘আম্মুর জন্য আমার ভ্যাকসিন নিতেই হলো।’

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর আদালত থেকে বের হওয়ার সময় পরীমনির সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এছাড়া ‘সমকাল’-এর প্রতিবেদক রবিউল হোসেনসহ কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও ওঠে। এ ঘটনায় সেদিন আহত কয়েকজন সাংবাদিক প্রাথমিক চিকিৎসাও নেন।

ডেইলি ক্যাম্পাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top