বানারীপাড়া প্রতিনিধি
শেখ হাসিনার স্পষ্ট নির্দেশে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্তৃক লগি- বৈঠার নৃশংস হত্যাকাণ্ডের বিচারে দাবিতে বানারীপাড়া উপজেলা জামায়াতের উদ্যোগে সোমবার বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোঃ খলিলুর রহমান শাহাদাতের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসেন মোজাম্মেলের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বাইতুলমাল সম্পাদক মাস্টার আবুল হোসেন, পৌর আমির কাওসার হোসাইন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাও. আঃ জলিল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুর রব, সাবেক ছাত্রবিশিরের সভাপতি মাও. আতিকুল ইসলাম, ও হাফেজ মাসুম বিল্লাহ, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি হাসিবুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া পৌর শাখার সভাপতি মোঃ জালিছ মাহমুদ মৃধা, সলিয়াবাকপুর ইউনিয়নের আমির ক্বারী আনোয়ার হোসেন, চাখার ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সৈয়দকাঠী ইউনিয়ন আমীর মাও. ফেরদৌস হোসাইন, বাইশারী ইউনিয়ন সভাপতি হাফেজ আব্দুল হাকিম, বিশারকান্দি ইউনিয়ন সভাপতি মাও. মজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাস্টার আব্দুল মান্নান বলেন, আল্লাহর জমিনে রহমতের বৃষ্টি থেকে কাফের মুশরিকসহ অন্যান্য ধর্মাবলম্বীগণ যেমন বঞ্চিত হয়নি, তেমনি জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনলে দল মত নির্বিশেষে কোনো ধর্ম বর্ণের মানুষই রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত হবে না।




