২৮ অক্টোবরের খুনিদের আইনের আওতায় আনতে হবে : হিজলায় প্রতিবাদ সমাবেশে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা উপজেলার উদ্যোগে ২৮ অক্টোবর উপলক্ষে শহিদ চত্বরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আমির মাওলানা অধ্যাপক নুরুল আমিন এর সভাপতিত্বে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার আমির অধ্যাপক আঃ জব্বার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য এ্যাডভোকেট জহির উদ্দীন ইয়ামিন, বরিশাল জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আঃ কাদের, বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম ইউসুফ, উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ হারুনুর রশিদ ,ব্যবসায়ি সংগঠন এর উপজেলা সভাপতি শাহান শাহ চৌধুরী (সামু), উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল কালাম ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ২০০৬ সালের আজকের এই দিনে আওয়ামীলীগ লগি বৈঠার তাণ্ডব চালিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। তারা মানুষ হত্যা করে লাশের উপর নৃত্য করে এ দেশে কালো অধ্যায়ের সূচনা করেছে। তারা অবিলম্বে হত্যাকারীদের সনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top