শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।
পরে হাসপাতাল হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গোলাম মোর্শেদ সজিবের সভাপতিত্বে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইসা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সেলিম মিয়া, আরএমও ডা. শিশির কুমার গাইন, ডা. মিরন হালদার, আগৈলঝাড়া প্রেসকাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, স্যানেটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার প্রমুখ।




