এবি

চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা

এম লোকমান হোসেন, চরফ্যাশন প্রতিনিধি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে চরফ্যাশন উপজেলা পরিষদের আয়োজনে আজ বুধবার (৫আগষ্ট)দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চরফ্যাশন উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে । অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মত্যাগ স্মরণ করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা নিবাহীর্কমর্কতা রোমানা […]

চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা Read More »

রাষ্ট্রপতির সামনেই ‘মার খেলেন’ এনসিপি নেতা মাহিন

বরিশাল জার্নাল ডেস্ক জুলাই গণঅভ্যুত্থান দিবসের একটি ডকুমেন্টারির প্রতিবাদ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে মারধর করার অভিযোগ উঠেছে। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন দাবি করেন, ‘আজকের ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত ডকুমেন্টারির প্রতিবাদ করেছি।

রাষ্ট্রপতির সামনেই ‘মার খেলেন’ এনসিপি নেতা মাহিন Read More »

মনপুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, বিচার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  মো: জিহাদ, ​উপজেলা প্রতিনিধি জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধের জের ধরে প্রকাশ্যে শারীরিক নির্যাতনের শিকার হয়ে বিচার ও নিজেদের জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো: শাহাবুদ্দিন (৪৫)। মঙ্গলবার বিকেলে মনপুরা রিপোটার্স ইউনিটিতে তিনি এই সংবাদ সম্মেলন করেন। ​অভিযুক্ত ব্যক্তি একই এলাকার আবুল নসু মিয়ার ছেলে মো: নাজিম (৩২)। ভুক্তভোগী শাহাবুদ্দিন ৮ নং ওয়ার্ডের

মনপুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, বিচার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Read More »

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা

মো: জিহাদ, মনপুরা (ভোলা) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে মনপুরা উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু মুছা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান তাওহীদ, উপজেলা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা Read More »

উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়, শিবির সভাপতিসহ আহত অনেকে

বরিশাল জার্নাল ডেস্ক ‘অদম্য জুলাই’ কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলামের পায়ে রক্তক্ষরণ হয়েছে। ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার (৫ আগস্ট)

উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়, শিবির সভাপতিসহ আহত অনেকে Read More »

অভ্যুত্থানের কন্ট্রোলরুম ছিল ছাত্রশিবির : সাদিক কায়েম

বরিশাল জার্নাল ডেস্ক জুলাই গণঅভ্যুত্থানের নেপথ্যের পরিকল্পনা, আন্দোলনের কৌশল, সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে আগামীর সময়ের সঙ্গে কথা বলেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়কারী ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। সাক্ষাৎকার নিয়েছেন আমজাদ হোসেন হৃদয় প্রশ্ন: জুলাই গণঅভ্যুত্থান কীভাবে গড়ে ওঠে? সাদিক কায়েম: জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না; এটি ছিল সময়ের অনিবার্য পরিণতি। আমরা মনে করতাম, শেখ হাসিনার নেতৃত্বে গড়ে ওঠা শাসনব্যবস্থার অবসান স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্ভব নয়। ২০২৩ সাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা শুরু করি। পরিকল্পনা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গণআন্দোলনে পরিণত করার। ৫ জুন কোটা পুনর্বহালের সিদ্ধান্ত সে সুযোগ তৈরি করে। প্রশ্ন: জুলাই আন্দোলনে ছাত্রশিবিরের ভূমিকা কী ছিল? সাদিক কায়েম: ছাত্রশিবির শুধু অংশগ্রহণ করেনি, শুরু থেকে শেষ পর্যন্ত সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। বলা যায়, জুলাই গণঅভ্যুত্থানের কন্ট্রোলরুম ছিল ছাত্রশিবির। আন্দোলনের কর্মসূচি নির্ধারণ, সারা দেশে সমন্বয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তা ছড়িয়ে দেওয়া এবং সংকটময় সময়ে নেতৃত্ব ধরে রাখার কাজ করেছে। ১৮ জুলাইয়ের পর ইন্টারনেট ব্ল্যাকআউট ও প্রথম সারির সমন্বয়কদের ডিবিতে নেওয়ার পরও সিবগাতুল্লাহ, এস এম ফরহাদ, জাহিদুল ইসলামসহ আমাদের একটি টিম আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখে। এক দফা, অসহযোগ ও ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির পরিকল্পনায়ও আমাদের সম্পৃক্ততা ছিল। প্রশ্ন: এত ভূমিকা থাকার পরও ছাত্রশিবির প্রকাশ্যে আসেনি কেন? সাদিক কায়েম: দলীয় পরিচয় সামনে এলে সরকার সহজেই এটিকে ‘শিবিরের আন্দোলন’ বলে প্রচার করত এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি হতো। তাই সচেতনভাবেই আমরা বৈষম্যবিরোধী ছাত্রদের প্ল্যাটফর্মকে সামনে রেখেছি। প্রশ্ন: আপনাকেও সালমান নামে ছদ্মনাম ব্যবহার করতে দেখা গেছে। এর কারণ কী? সাদিক কায়েম: সমন্বয়কদের কাছে আমার পরিচয় গোপন

অভ্যুত্থানের কন্ট্রোলরুম ছিল ছাত্রশিবির : সাদিক কায়েম Read More »

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বরিশাল জার্নাল ডেস্ক জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল ৯টায় জাদুঘরের ফলক উন্মোচন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাদুঘর উদ্বোধন হলেও জনসাধারণের জন্য এটি খুলছে না আজ। আগামীকাল বৃহস্পতিবার থেকে জুলাই স্মৃতি জাদুঘর সাধারণের জন্য

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Read More »

পার্কিং লটে মেসির সঙ্গে হঠাৎ দেখা!

বরিশাল জার্নাল ডেস্ক যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি সুপারমার্কেটের পার্কিং লটে লিওনেল মেসির সঙ্গে সাক্ষাৎ এক ব্রাজিলিয়ান তরুণের। অবিশ্বাসের ধাক্কা সামলে তিনি সেই মুহূর্তটিতে ক্যামেরায় ধারণ করেও রেখেছেন, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। রোবার্তো কাম্পো নামের সেই ব্রাজিলিয়ান ব্যক্তি ‘গ্লোবো স্পোর্ত’-কে শুনিয়েছেন আর্জেন্টাইন কিংবন্তির সঙ্গে সাক্ষাতের রোমাঞ্চকর গল্প। ফ্লোরিডার ফোর্ট লডারডেল শহরের বাসিন্দা রোবার্তো স্থানীয় একটি মার্কেট থেকে

পার্কিং লটে মেসির সঙ্গে হঠাৎ দেখা! Read More »

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি

বরিশাল জার্নাল ডেস্ক ২০২৪ সালের ৫ আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন। ছাত্র-জনতার তীব্র গণপ্রতিরোধ ও দীর্ঘ আন্দোলনের মুখে সেদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে প্রায় ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। একই সাথে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়। কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা জুলাই

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি Read More »

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, গ্রেপ্তার এনসিপির বহিষ্কৃত নেতা

বরিশাল জার্নাল ডেস্ক প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী। তিনি জানিয়েছেন, সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, গ্রেপ্তার এনসিপির বহিষ্কৃত নেতা Read More »

Scroll to Top