মনপুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, বিচার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

 

মো: জিহাদ, ​উপজেলা প্রতিনিধি

জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধের জের ধরে প্রকাশ্যে শারীরিক নির্যাতনের শিকার হয়ে বিচার ও নিজেদের জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো: শাহাবুদ্দিন (৪৫)। মঙ্গলবার বিকেলে মনপুরা রিপোটার্স ইউনিটিতে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

​অভিযুক্ত ব্যক্তি একই এলাকার আবুল নসু মিয়ার ছেলে মো: নাজিম (৩২)। ভুক্তভোগী শাহাবুদ্দিন ৮ নং ওয়ার্ডের চরফৈজুদ্দিন গ্রামের আ: মালেক ব্যপারীর ছেলে।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহাবুদ্দিন জানান, অভিযুক্ত নাজিমের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। আজ মঙ্গলবার দুপুরে জোহরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা নাজিম উদ্দীন অতর্কিতে তার ওপর আক্রমণ চালায় এবং তাকে মারাত্মকভাবে পিটিয়ে জখম করে।

​তিনি অভিযোগ করে আরও বলেন, এর আগেও নাজিম তার ওপর একবার হামলা চালিয়েছিল। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সালিশকারীরা এ বিষয়ে একটি ফয়সালা করে দেন; কিন্তু নাজিম সেই শালিসের রায় তোয়াক্কা না করে অমান্য করে আসছে।

​ঘটনার দিন শুধু শাহাবুদ্দিনের ওপর শারীরিক নির্যাতনই চালানো হয়নি, বরং অভিযুক্ত নাজিম ভুক্তভোগীর স্ত্রীকে অত্যন্ত কুৎসিত ভাষায় গালিগালাজ করে এবং তাকে মারধর করার উদ্দেশ্যে তেড়ে আসে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

​বারবার এ ধরনের হামলা ও হুমকির মুখে ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় ভুক্তভোগী মো: শাহাবুদ্দিন ও তার পরিবার অভিযুক্ত মো: নাজিমের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top