মো: জিহাদ, মনপুরা (ভোলা)
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে মনপুরা উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু মুছা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান তাওহীদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরনবী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা, বাংলাদেশ ফায়ার সার্ভিসের উপজেলা অফিসার, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল গোফরান চৌধুরী, মনপুরা সরকারি কলেজের প্রভাষক মো. ছালেহ উদ্দিন, হাজিরহাট হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোসলে উদ্দিন, জাতীয়তাবাদী যুবদলের সদস্য হাফেজ আবদুর রহিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনপুরা উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন ফরাজী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মনপুরা উপজেলা সভাপতি মাওলানা ইউনুস এবং জামায়াতে ইসলামীর মনপুরা উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা জামাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
সভায় বক্তব্য রাখেন বিএনপির মনপুরা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন, জামায়াতের মনপুরা উপজেলা আমির মাওলানা আমিমুল ইহসান জসিম, বিএনপির সহ-সভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা, বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মিলন মাতাব্বর, জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন ফরাজী, বিএনপির নেতা আবদুর রহিম ফরাজী, জামায়াতের যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মতিউর রহমান নিজামী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুবায়ের হোসেন রাজিব চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহম্মেদ মোল্লা, মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিব্বুল্যাহ ইলিয়াছ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হোসেন হাওলাদার এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকরামুল করিম।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, গণমানুষের অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশায় সংঘটিত এই গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে সকল ভেদাভেদ ভূলে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।




