ক্রীড়া ডেস্ক
১১ রানের লিড নিয়েছিল বাংলাদেশ, জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১২ রান। সেই ১২ রান তুলতে মার্কাস অ্যাকারম্যান এর উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। জোহানেসবার্গে ইনিংস হার এড়িয়ে ৯ উইকেটের হারই তাই বড় প্রাপ্তি বাংলাদেশের।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ১৬৮ রানে। ৫৭ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ শেষ ৫ উইকেটে আজ আরও ৬৮ রান যোগ করে। প্রথম ইনিংসে পেসারদের উইকেট দেয়া বাংলাদেশের ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে ধরাশায়ী হয়েছেন সাইমন হারমারের অফস্পিনে। ১২.৩ ওভারে ৬ উইকেট নিয়েছেন হারমার, সঙ্গে রাবাদা নিয়েছেন ৩ উইকেট। বাংলাদেশকে ১৬৮ রানে গুটিয়ে দেবার পর ১২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে জিততে দক্ষিণ আফ্রিকা সময় নিয়েছে ৯ বল। পঞ্চম দিনের প্রথম ঘন্টাতেই শেষ জোহানেসবার্গ টেস্ট। ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে দ্বিতীয় টেস্ট।




