জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বরিশাল জার্নাল ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল ৯টায় জাদুঘরের ফলক উন্মোচন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

জাদুঘর উদ্বোধন হলেও জনসাধারণের জন্য এটি খুলছে না আজ। আগামীকাল বৃহস্পতিবার থেকে জুলাই স্মৃতি জাদুঘর সাধারণের জন্য খোলা থাকবে বলে মঙ্গলবার জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বুধবার সাংবাদিকরা জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন। তিনি আরও জানান, প্রথম দিনটি শুধু জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ থাকবে।

তিনি জানান, ৬ আগস্ট থেকে সাধারণ মানুষ প্রবেশ করবে পারবেন, তবে এজন্য দর্শনার্থীদের আগে থেকে অনলাইনে বুকিং করতে হবে। জাদুঘরে প্রবেশে প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top