এইচ এম আনিছুর রহমান
ইউনিয়ন পর্যায়ে বাছাইকৃত প্রতিযোগিদের নিয়ে মেহেন্দিগঞ্জে ২৬ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হলো উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী।
স্বদেশ সাংস্কৃতিক সংসদ এর সভাপতি আমজাদ হোসাইনের সভাপতিত্বে এবং শিহাব উদ্দিন ও আনিছুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সূচনা সাংস্কৃতিক সংসদ- বরিশাল এর সভাপতি হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম।
পাতারহাট আর সি কলেজের হলরুমে দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ৪ টি গ্রুপে ১৬ টি বিষয়ে মোট ৪৮ জন কে বিজয়ীর পুরস্কার প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য অধ্যাপক আমজাদ হোসাইন, অধ্যাপক আশরাফুল আলম , হাফেজ আনিছুর রহমান, জয়নাল আবেদীন , ইসমাইল হোসাইন ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, অধ্যাপক আফজাল হোসেন, প্রভাষক মাওলানা ফারুক হোসাইন ,করনেশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, হাফেজ মাওলানা আব্দুল জব্বার, শিক্ষক নেতা নুর মোহাম্মদ ফরিদ উদ্দিন খোকন, মাহেব হোসেন সাংবাদিক ইব্রাহিম বকশি প্রমুখ।




