লালমোহনে আল কুতুব হজ্জ ট্রাভেলসের সম্মেলন

মোঃ নাঈম, লালমোহন, ভোলা

ভোলার লালমোহন উপজেলায় আল কুতুব হজ্জ ট্রাভেলসের উদ্যোগে হাজি ও নতুন হজ্জ গমনেচ্ছুদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার  সকাল ১১ টায় স্কুলে লালমোহন চাইনিজ রেষ্টুরেন্ট বিএফজিতে ট্রাভেলসের ভোলা জেলা প্রতিনিধি মাওঃ মোঃ জাহিদ হাসানের সঞ্চালনায় লর্ড হার্ডিন্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবু ইউসুফের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল বক্তব্য রাখেন লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ আবদুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আল কুতুব হজ্জ ট্রাভেলসের সত্বাধিকারী এইচ ইউ এম কুতুবউদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোফায়েলিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ হোসেন প্রমূখ।

সম্মেলনে হাজি ও নতুন হজ্জ গমনেচ্ছু মিলে প্রায় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে আল কুতুব ট্রাভেলসের অধীনে হজ পালনে নিজের সন্তোষজনক অভিজ্ঞথার কথা তুলে ধরে বলেন,  এই হজ্জ ট্রাভেলস হাজিদের সকল সুযোগে সুবিধা দিতে অত্যন্ত আন্তরিক।

প্রধান বক্তা তার ট্রাভেলসের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে ভোলা জেলা প্রতিনিধি মাওঃ মোঃ জাহিদ হাসানের মাধ্যমে এ ট্রাভেলসের ব্যবস্থাপনায় হজ্জ পালনের সকল প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানান।

সম্মেলন শেষে আগত অতিথিদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top