আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

বরিশাল জার্নাল ডেস্ক

তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল বুধবার (৭ অক্টোবর) সকালে ঢাকা ছাড়বেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে সম্মেলনটি আয়োজন করছে।

সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।

এতে বাংলাদেশে চলমান সংস্কার, এর বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতার সম্ভাব্য নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে অংশগ্রহণ শেষে ডা. শফিকুর রহমান সৌদি আরব যাবেন। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন। সব কর্মসূচি শেষে আগামী ১১ অক্টোবর সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top