আঃ আহাদ, তজুমদ্দিন (ভোলা)
ভোলার তজুমদ্দিন উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ঘূর্ণিঝড় দনা’র মূল আঘাতকেন্দ্র ভারত হলেও বাংলাদেশের খুলনা ও বরিশাল ঝুঁকির মধ্যে রয়েছে। উপকূলীয় অঞ্চল হিসেবে ভোলার তজুমদ্দিনের ঝুঁকিটা একটু বেশি। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় সামর্থ্যের সবটুকু নিযে প্রস্তুত রয়েছে।
তিনি জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান এবং সরকারি নির্দেশনা যথাযথ পালনের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় আরো উপস্থিত ছিলে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু,সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি প্রভাষক হেলাল উদ্দিনসহ রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।




