সালমান খানকে হত্যার হুমকি

বলিউড সুপার স্টার সালমান খানকে আবারও হত্যার হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং। মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে তারা লিখেছে, ৫ কোটি টাকা না দিলে বাবা সিদ্দিকির চেয়েও খারাপ পরিণতি হবে সালমানের। বরাবরের মতো এবারও হত্যার হুমকি পেয়ে সালমানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ‘বিগ বস’র শুটিং সেটে ৬০ জন নিরাপত্তারক্ষী পাহারা দিচ্ছেন।

জানা যায়, বৃহস্পতিবার রাতে ‘বিগ বস’র শুটিং করতে যান সালমান। সেখানে তিনি ব্যাপক নিরাপত্তা বেষ্টনীতে ছিলেন। সেটে সালমানের জন্য নির্ধারিত ঘরের মধ্যেই সারাক্ষণ অবস্থান করছেন তিনি। শুধু তাই নয়, ‘বিগ বস’র সেট মুম্বাইয়ের যে এলাকায় রয়েছে, সেটিকেও কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।

সেটে জাতীয় পরিচয়পত্র (আধার কার্ড) ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ‘বিগ বস’ টিমের সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে, ‘উইকেন্ড কা বার’ পর্বের শুটিং শেষ না হওয়া পর্যন্ত সেট ছেড়ে কেউ যেন বাইরে বের না হন।

প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ হত্যার প্রতিশোধ নিতে বিষ্ণোই গ্যাং এখনো অনড় রয়েছে। যে কোনোভাবে হোক `ভাইজান’কে হত্যা করাই তাদের লক্ষ্য-এমনটা তারা বারবার স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে। বাবা সিদ্দিকির হত্যার দায় বিষ্ণোই গ্যাং নেওয়ার পর থেকেই সালমান খানের ঝুঁকি আরও বেড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top