রত্মপুরে জামায়াত নেতাদের মণ্ডপ পরিদর্শন

উপজেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগৈলঝাড়া উপজেলা আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে রত্নপুর ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে একটি প্রতিনিধি দল। এ সময় আরো উপস্থিত ছিলেন রত্নপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি কাজী ইব্রাহিম, ইউনিয়ন সেক্রেটারি মোঃ নুর আলম, বায়তুল মাল সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, ১নং ওয়ার্ড সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ।

নেতৃবৃন্দ সার্বিক বিষয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করবেন বলে জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top