বাবুগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের শুভেচ্ছা বিনিময়

বাবুগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলার উদ্যোগে বৃহস্পতিবার হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে খোজ খবর ও শুভেচ্ছা বিনিময় করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুঃ বাবর। এ সময় তার সাথে ছিলেন উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম সেক্রেটারি মাওলানা আঃ সালাম মাঝি ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।

নেতৃবৃন্দ মাধপপাশা বাজার পূজা মন্ডপ, রহমতপুর বাজার পূজা মন্ডপ, বাবুগঞ্জ বাজার পূজা মন্ডপ, চাদপাশা ইউনিয়ন এর পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় তাদের সাথে উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top