বাবুগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে সমাজসেবা পরিচালক

বাবুগঞ্জ প্রতিনিধি

বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বরিশালের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম।
হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে বৃহস্পতিবার রাতে তিনি উপজেলার রহমতপুর ও মাধবপাশা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এসময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কোনো নাশকতার ঝুঁকি রয়েছে কিনা সেগুলো যাচাই করেন। এছাড়া নির্ধারিত স্বেচ্ছাসেবক নিযুক্ত আছে কিনা সে ব্যাপারেও খোঁজ খবর নেয়।

এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমানসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top