ন্যায়, কল্যাণ ও মানবিকতা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মাওলানা জব্বার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, কোরবানি আত্মত্যাগ, আনুগত্য ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাঈল (আ.)-এর কোরবানির ঘটনা মানবজাতির জন্য ত্যাগ ও ঈমানের অনন্য দৃষ্টান্ত।

তিনি বলেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা মুসলিম উম্মাহর দুটি প্রধান আনন্দের দিন। হযরত ইবরাহিম (আ.) আল্লাহর বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর প্রতি পূর্ণ আনুগত্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই ত্যাগের স্মৃতিই কোরবানির মাধ্যমে আজও স্মরণ করা হয়।

রবিবার (৩১ মে ) সকালে মুলাদী উপজেলার শহীদ আলতাফ মাহমুদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী পৌরসভার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কোরবানিকে শুধু ভোগের উপলক্ষ না করে এর ত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধের শিক্ষা ধারণ করতে হবে। সমাজ ও রাষ্ট্রে ন্যায়, কল্যাণ ও মানবিকতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি সাংগঠনিক কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর মোঃ হুমায়ন কবির এবং পরিচালনা করেন পৌর সেক্রেটারি মোঃ কামাল হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের মুলাদী উপজেলা আমীর মাওলানা মোঃ আবু ছালেহ ও উপজেলা সেক্রেটারী মাওলানা মোর্শেদ আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের ব্যবসায়ী বিভাগের সদস্য মোঃ ইব্রাহীম খাঁন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাফেজ সানাউল্লাহ সাজিদ, জামায়াতের বরিশাল জেলা ইউনিট সদস্য মোঃ মুজাহিদুল ইসলাম ইউসুফ ও হাফেজ সাইফুল ইসলাম সাঈফী প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে মুলাদী উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্তরে বসবাসরত মুলাদী পৌরসভার বাসিন্দাগণ অংশগ্রহণ করেন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top