দোয়া চাইলেন ওমর সানী

বরিশাল জার্নাল ডেস্ক

গুরুতর অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর মা। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানী।

সোমবার (১৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দোয়া চেয়ে ওমর সানী লেখেন, তার শাশুড়ি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

 

ওমর সানী জানান, হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং তিনি অচেতন অবস্থায় রয়েছেন। এখনও বিস্তারিত চিকিৎসা সংক্রান্ত তথ্য জানা যায়নি বলেও জানান তিনি।

 

জানা গেছে, দীর্ঘদিন ধরেই মৌসুমীর মা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর আগে ২০২০ সালে করোনা মহামারির সময়ও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top