বরিশাল জার্নাল ডেস্ক
জনরায়ের বিপক্ষে গিয়ে কিছু করলে বাংকার আর টানেল বানিয়ে কোনো লাভ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
সোমবার ( ১৩ এপ্রিল) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
সারজিস আলম লিখেছেন, জনরায়ের বিপক্ষে গিয়ে সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করলে, এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হলে—বাংকার আর টানেল যাই বানান কোনো লাভ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
‘প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল’ এই শিরোনামে দেশের একটি দৈনিক পত্রিকায় নিউজ প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য তৈরি হতে যাওয়া বাড়ির নকশায় থাকছে বহির্বিশ্বের প্রধানমন্ত্রীদের বাড়ির আধুনিক ডিজাইন।

‘সব সেফটি ও সিকিউরিটি মেনে বাসভবনের মাটির নিচে থাকবে অত্যাধুনিক বাংকার এবং সুড়ঙ্গ বা টানেল, যা বহিঃশত্রুর আক্রমণ থেকে প্রধানমন্ত্রীর পরিবারকে সুরক্ষা দেবে এমনটাই পরিকল্পনা গণপূর্ত বিভাগের।’
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’ এখন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে পরিচিত।




