শাহজাহানপুর থানা জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী শাহজাহানপুর পশ্চিম থানার উদ্যোগে শুক্রবার বেলা তিনটায় স্থানীয় আবুজর গিফারী কলেজ অডিটোরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভার আয়োজন করা হয়।

থানা আমীর মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন কাফির সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, বিশিষ্ট আইনজীবী এডভোকেট ডঃ মোঃ হেলাল উদ্দিন। তিনি বলেন,আমার মায়ের ভাষায় কথা বলা আমার জন্মগত অধিকার ; কিন্তু এ অধিকার থেকে তৎকালীন শাসকবর্গ আমাদেরকে বঞ্চিত করতে চেয়েছিল। এ অন্যায়ের বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলনের ঝাঁপিয়ে পড়ে ছাত্র ও যুব সমাজ। যার কারণে আমাদের ভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয় তারা। ভাষার আন্দোলনের মধ্যেই মূলত এদেশের স্বাধীনতা আন্দোলনের বীজ রোপিত হয় ।

স্বাধীনতার দীর্ঘ বছর পেরুলেও এদেশের মানুষ এখনো অত্যাচারিত হচ্ছে , নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। পদদলিত হচ্ছে মানবতা । আমরা আমাদের প্রকৃত অধিকার এখনো ফিরে পাইনি। এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ আতিয়ার রহমান ও সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মোঃ তাজিমুল ইসলাম। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top