লালমোহন মডেল মাদরাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

মোঃ নাঈম, লালমোহন
ভোলার লালমোহনের ইসলামিক মডেল মাদরাসার উদ্যোগে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল নয়টায় লালমোহন উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ উপলক্ষ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আব্দুল হকের  সভাপতিত্ব এবং মডেল একাডেমীর প্রধান আজিম উদ্দিন খানের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবীদ সফিকুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মদনমোহন মন্ডল, ইসলামী সমাজকল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এম এ জাহের, সমাজকল্যাণ পরিষদ জামে মসজিদের সভাপতি আবুল বাশার সেলিম, ইসলামিক মডেল মাদরাসার সাবেক পরিচালক ও ঢাকা অরোরা হাসপাতালের জিএম কাজি শাহে আলম।

আরো উপস্থিত ছিলেন ইসলামী সমাজকল্যাণ পরিষদের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, অভিভাবক সদস্য মনিরুল ইসলাম মিঠু, শিক্ষক ও সাংবাদিক মাহবুবুর রহমান, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আবু তাইয়্যেব প্রমুখ। উদ্বোধনী বক্তব্য রাখেন মাদরাসার সহকারী পরিচালক মাওলানা লোকমান হোসেন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ২০২৩ সালে শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বোচ্চ উপস্থিতি ও মেধার ভিত্তিতে সাফল্য অর্জন করায় মোট ১২২ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top