জাহানপুরে জামায়াতের ব্যবসায়ী ও সুধী সমাবেশ

চরফ্যাশন প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈইঠার নৃশংসতার প্রমাণ্য চিত্র প্রদর্শন উপলক্ষে  রোববার ৩ নভেম্বর বিকেলে জলিল বেপারি বাজারে ব্যবসায়ী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাহানপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ মাকসুদের রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ভোলা জেলার সাবেক আমির ও বরিশাল অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ মোস্তফা কামাল।

বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ও জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মহিবুল্লাহ জিহাদী।

অন্যদের মধ্যে হাজারীগন্জ ইউনিয়ন আমির মো: জাকির হোসেনসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top