হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় জুলাই-আগষ্টের বৈর্ষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হিজলা উপজেলার কৃতি সন্তান শহিদ রিয়াজ আতিক, শাহিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে। আগামী ১২ ই নভেম্বর বেলা ৩ টায় উপজেলার হিজলা সরকারি কলেজ মাঠে এ খেলার উদ্ধোধন করা হবে।
শহীদ রিয়াজ আতিক শাহিন ফুটবল টুর্নামেন্ট খেলায় হিজলায় উপজেলার সংবাদকর্মীদের উপস্তিত থেকে সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির সংগঠকরা। মতবিনিময় সভায় উপস্তিত ছিলেন শহীদ রিয়াজ আতিকস্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি জহিরুল ইসলাম নবু হাওলাদার, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও উপজেলা যুবদলের আহবায়ক ও দেওয়ান সালাউদ্দিন রিমন সহ অনেকে।
টুর্নামেন্টে হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলার ১৬ টি দল অংশগ্রহণ করবেন।




