‘লোভে’ পড়ে বিশ্বকাপ মিসের শঙ্কায় এমবাপ্পে

বরিশাল জার্নাল ডেস্ক

রিয়াল মাদ্রিদের জার্সিতে শততম ম্যাচ খেলতে নেমে যেন বড় এক শঙ্কায় পড়লেন কিলিয়ান এমবাপ্পে। দুর্দান্ত ফর্মে থাকা এই ফরাসি তারকা চলতি মৌসুমে ২৪ গোল করে লা লিগার সর্বোচ্চ স্কোরারের আসনে থাকলেও, অতিরিক্ত ম্যাচ খেলার ‘লোভ’ এখন তার জন্যই বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।গতরাতে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে হঠাৎ চোটে পড়েন এমবাপ্পে। ম্যাচের পরপরই তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে সমর্থক ও ফুটবল বিশ্লেষকদের মধ্যে।

এই মৌসুমে এর আগেও একাধিকবার চোটে পড়েছিলেন এমবাপ্পে। পুরোপুরি সুস্থ না হয়েই বারবার মাঠে নামানো হয়েছে তাকে, মূলত দলের পারফরম্যান্স ধরে রাখার তাগিদে। তবে এই ‘ঝুঁকি নেওয়ার প্রবণতা’ এখন উল্টো বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে।
সবচেয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে বিশ্বকাপ ঘিরে।
ফ্রান্স দলের অন্যতম প্রধান ভরসা এমবাপ্পে যদি দীর্ঘমেয়াদি ইনজুরিতে পড়েন, তাহলে বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েই দেখা দিতে পারে অনিশ্চয়তা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top