যুক্তরাষ্ট্রে ভোট : কখন শুরু, কখন ফলাফল

বরিশাল জার্নাল ডেস্ক

দীর্ঘ কয়েক মাসের প্রচার প্রচারণা আর বাকযুদ্ধের পর মঙ্গলবার ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। বিশে^র সবচেয়ে প্রভাবশালী দেশটির প্রেসিডেন্ট পদের জন্য রিপাবলিকান ও ডেমেক্র্যাট দলের এই দুই প্রার্থীর মাঝে একজনকে বেছে নেবেন মার্কিন ভোটাররা।

মোট ছয়জন প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। ট্রাম্প ও কমলা ছাড়াও অন্য প্রার্থীরা মূলত আলোচনার বাইরেই থাকছেন। এর মধ্যে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেনই কিছুটা পরিচিত মুখ। বাকিদের মধ্যে রবার্ট কেনেডি জুনিয়র শেষ সময়ে ট্রাম্পকে সমর্থন দিয়ে সরে দাড়ালেও ব্যালটে তার নাম থাকছে।

প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি এদিন পার্লামেন্টের নি¤œকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টি আসন ও সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৪টি আসনের জন্য ভোট দেবেন সংশ্লিষ্ট এলাকার ভোটাররা। এছাড়া কয়েকটি অঙ্গরাষ্ট্রের গভর্নর নির্বাচন ও স্থানীয় কিছু নির্বাচনেরও ভোটগ্রহণ হবে মঙ্গলবার।

তবে এসব কিছুকে ছাপিয়ে আলোচনায় ট্রাম্প-কমলার ভোট যুদ্ধ। আল জাজিরা জানিয়েছে, প্রায় ১৬ কোটি নাগরিক এবার ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছে। এর মধ্যে ৭ কোটির কাছাকাছি ভোটার আগাম ভোট দিয়েছেন।

আরো পড়ুন :

ইলেকটোরাল কলেজ কী ও কেন

স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হবে। চারটি পৃথক টাইমজোনে বিভক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাষ্ট্রে কিছুটা আগে পরে ভোট শুরু ও শেষ হয়। কিছু স্টেটে ভোর ছয়টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়। পূর্ব উপকূলীয় কিছু অঙ্গরাষ্ট্রে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল চারটা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। এরপর পর্যায়ক্রমে ঘড়ির কাঁটা যত ঘুরবে একের পর এক অঙ্গরাষ্ট্রে ভোট শুরু হবে। আলজাজিরা জানিয়েছে, ভারমন্ট, নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেক্টিকাট, ভার্জিনিয়ার মত পূর্বাঞ্চলীয় অঙ্গরাষ্ট্রগুলোতে আগে ভোট শুরু হবে এবং আগে শেষ হবে।

ভোটগ্রহণ শুরু মতো শেষ হবে বিভিন্ন অঙ্গরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী। যে কারণে ফলাফল আসতে কিছুটা দেরি হবে। আবার কিছু অঙ্গরাষ্ট্রের নিয়ম অনুযায়ী হাড্ডাহাড্ডি লড়াই হলে ভোট পুনরায় গণনা করা হয়। বিবিসি জানিয়েছে, পেনসিলভানিয়ার মতো ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাষ্ট্রে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান যদি দশমিক ৫ শতাংশের কম হয় তাহলে ভোট দ্বিতীয়বার গোনার আইন রয়েছে। আরো কিছু অঙ্গরাষ্ট্রে এমন নিয়ম রয়েছে।

যে কারণে চূড়ান্ত ফলাফল আসতে বাংলাদেশ সময় বুধবার দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে অতীতে দেখা গেছে, সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই গণমাধ্যম ও পর্যবেক্ষক সংস্থাগুলো বিজয়ীর ব্যাপারে স্পষ্ট আভাস দিতে পারে।

বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তাই ফল নির্ধারণে সুইং স্টেটগুলো মূল ভুমিকা পালন করবে। যে কারণে শেষ এক সপ্তাহ এসব অঙ্গরাষ্ট্রে দৌড়ঝাপ করেছেন দুই প্রার্থী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top