বরিশাল জেলা

রহমতপুরে ইউপি চেয়ারম্যান পদে শিমুল শিকদারের প্রার্থীতা ঘোষণা

বাবুগঞ্জ প্রতিনিধি দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আরিফুর রহমান শিমুল শিকদার। বর্তমানে বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ছাত্রনেতা। পাশাপাশি বাবুগঞ্জ ডিগ্রি কলেজের দাতা সদস্য তিনি। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে জনসম্পৃক্ত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তি […]

রহমতপুরে ইউপি চেয়ারম্যান পদে শিমুল শিকদারের প্রার্থীতা ঘোষণা Read More »

ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’

নিজস্ব প্রতিবেদক ইসলামী ব্যাংক হাসপাতাল, বরিশালের উদ্যোগে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় হাসপাতালের কনসালটেশন জোনে এ উৎসবের আয়োজন করা হয়। হাসপাতালের সুপারিনটেনডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক মা ও শিশু অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গাইনি ও শিশু বিশেষজ্ঞরা মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিচর্যা,

ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ Read More »

বরিশালে ধর্মঘট, ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ

বরিশাল জার্নাল ডেস্ক মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বরিশাল থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিকেরা। সোমবার (২৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে এ ধর্মঘট শুরু হয়। এতে বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে

বরিশালে ধর্মঘট, ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ Read More »

বাকেরগঞ্জের ছয় মাসের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন আবুল হোসেন খান

সাইফুল ইসলাম, বাকেরগঞ্জ বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শিরোনামে বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের হিসাব তুলে ধরে একটি প্রচারপত্র প্রকাশ করা হয়েছে। এতে বাস্তবায়িত কর্মসূচি, সামাজিক সেবা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামোসহ বিভিন্ন খাতে সরকারের উদ্যোগের তথ্য তুলে ধরা হয়েছে। রোববার সন্ধ্যায় বাকেরগঞ্জে নিজের বাসভবনে এক অনুষ্ঠানে বিষয়টি তুলে ধরেন বরিশাল-৬(বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য

বাকেরগঞ্জের ছয় মাসের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন আবুল হোসেন খান Read More »

বরগুনা-বরিশাল মহাসড়কে খানাখন্দে বাঁশবোঝাই ট্রাক, চরম দুর্ভোগে যাত্রীরা

সাইফুল ইসলাম , বাকেরগঞ্জ বরগুনা-বরিশাল মহাসড়কের বাকেরগঞ্জ-মির্জাগঞ্জ অংশে সড়কের খানাখন্দে বাঁশবোঝাই একটি ট্রাক আটকে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও যানবাহন চালকরা। আজ রোববার সকাল ৯টার দিকে কালিগঞ্জের পূর্ব পাশে রহমগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর গড়িয়ে গেলেও ট্রাকটি অপসারণ কিংবা সড়কের গর্ত সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ

বরগুনা-বরিশাল মহাসড়কে খানাখন্দে বাঁশবোঝাই ট্রাক, চরম দুর্ভোগে যাত্রীরা Read More »

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিএনপি নেতার ব্যতিক্রমী উদ্যোগ

বরিশাল জার্নাল ডেস্ক ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিচ্ছন্ন বরিশাল গড়ার লক্ষ্যে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে বরিশালে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বরিশালের হাতেম আলী কলেজের সামনে থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয়

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিএনপি নেতার ব্যতিক্রমী উদ্যোগ Read More »

প্রধান শিক্ষক ছাড়াই চলছে বরিশালের ২৫৯৯ প্রাথমিক বিদ্যালয়

বরিশাল জার্নাল ডেস্ক বিদ্যালয় আছে, শিক্ষার্থী আছে এবং শিক্ষকও আছেন, কিন্তু নেই প্রধান শিক্ষক। বরিশাল বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর একটি বড় অংশে এভাবেই খুঁড়িয়ে চলছে শিক্ষা কার্যক্রম। বিভাগের মোট ৬ হাজার ২৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২ হাজার ৫৯৯টিতেই প্রধান শিক্ষক নেই। অর্থাৎ প্রতি ১০টি বিদ্যালয়ের প্রায় চারটিই চলছে নেতৃত্বহীন অবস্থায়। এর সঙ্গে যোগ হয়েছে

প্রধান শিক্ষক ছাড়াই চলছে বরিশালের ২৫৯৯ প্রাথমিক বিদ্যালয় Read More »

গৌরনদীতে মাদরাসা শিক্ষককে বেঁধে বাসায় ডাকাতি

বরিশাল জার্নাল ডেস্ক বরিশালের গৌরনদীতে প্রবাসীর বসতবাড়িতে ডাকাতির রেশ কাটতে না কাটতেই এবার এক মাদ্রাসা শিক্ষকের ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে গৌরনদী পৌরসভার কাসেমাবাদ-গেরাকুল গ্রামের মধ্যবর্তী এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বেপারীর বসতঘরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আল-হেলাল একাডেমির শিক্ষক আবুল হোসেন জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ৫-৬

গৌরনদীতে মাদরাসা শিক্ষককে বেঁধে বাসায় ডাকাতি Read More »

বরিশালে ইউএনও কার্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

বরিশাল জার্নাল ডেস্ক ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে ছাত্রদল। রবিবার (১৬ আগস্ট) সকালে নগরীর সিঅ্যান্ডবি রোডে ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সদর উপজেলা ছাত্রদলের একদল নেতাকর্মী এ বিক্ষোভ করেন। এ সময় নিয়োগে আওয়ামী লীগের ‘দোসরদের’ সুযোগ দেওয়া হয়েছে অভিযোগ করে নিয়োগ বাতিলের দাবি জানান

বরিশালে ইউএনও কার্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ Read More »

মেহেন্দিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সহযোগিতায় উলানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সততা চর্চায় ও দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে শিক্ষা উপকরণ বিতরণ বেলা ১২ টায় স্কুল হল রুমে অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক

মেহেন্দিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ Read More »

Scroll to Top