মেহেন্দিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ

মেহেন্দিগঞ্জে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সহযোগিতায় উলানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সততা চর্চায় ও দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে শিক্ষা উপকরণ বিতরণ বেলা ১২ টায় স্কুল হল রুমে অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রধান শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আলী হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদকের উপ-পরিচালক রাজ কুমার সাহা, সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান, উপ-সহকারী পরিচালক ইমরান হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়া উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পারিবারিক জীবনে সত্য কথা বলা ও সততা চর্চার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান, দক্ষতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ অর্জনের জ্ঞান থাকতে হবে । দৈনন্দিন জীবনে সততা চর্চায় নিজের ব্যক্তিত্বের প্রকাশ, নিজেকে সমাজতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠা করা এবং জীবিকা অর্জনের পাশাপাশি জাতি ও রাষ্ট্রের কল্যাণে তোমারদের নিজেকে উৎসর্গ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top