বরিশাল বিভাগ

আওয়ামী লীগ নেতার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে লুটপাট-অগ্নিসংযোগ

বরিশাল জার্নাল ডেস্ক পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান লাভলুর বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (১৭ জুলাই) মধ্যরাতে উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঁঠালতলী এ ঘটনা ঘটে। লাভলু কাজী মাধবখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর লাভলু […]

আওয়ামী লীগ নেতার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে লুটপাট-অগ্নিসংযোগ Read More »

জুলাই শহীদ দিবসে বোরহানউদ্দিনে শহীদ নাহিদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে জুলাই আন্দোলনের শহীদ নাহিদের কবর জিয়ারত ও তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও উপাধ্যক্ষ মাওলানা

জুলাই শহীদ দিবসে বোরহানউদ্দিনে শহীদ নাহিদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল Read More »

জুলাই পদযাত্রায় রবিবার পিরোজপুর যাচ্ছেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ

বরিশাল জার্নাল ডেস্ক কেন্দ্র ঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ জুলাই, রোববার পিরোজপুরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। এ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), পিরোজপুর জেলা শাখার আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রস্তুতি সভা শেষে প্রেস ব্রিফ্রিংয়ের আয়োজন করা হয়। এ সময় এনসিপির পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক

জুলাই পদযাত্রায় রবিবার পিরোজপুর যাচ্ছেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ Read More »

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

বরিশাল জার্নাল ডেস্ক গলাচিপা-দশমিনা সড়কে দীর্ঘদিন ধরে চলমান পরিবহন নৈরাজ্য নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। একই সঙ্গে সাম্প্রতিক অতিবৃষ্টি, ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের Read More »

পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, সামাজিক মাধ্যমে বিতর্ক

বরিশাল জার্নাল ডেস্ক পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খাস মহল লতিফ ইনস্টিটিউশনের দশম শ্রেণির ২০২৬ সালের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ে প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্রকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশ্নপত্রটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। ভাইরাল হওয়া প্রশ্নপত্রে দেখা যায়, ১৪ জুলাই অনুষ্ঠিত ৭০ নম্বরের পরীক্ষায় দুটি সৃজনশীল প্রশ্ন

পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, সামাজিক মাধ্যমে বিতর্ক Read More »

মনপুরায় বিএনপি অফিসে নিয়ে কৃষককে মারধর ও ন্যাড়া করার অভিযোগ

মনপুরা উপজেলা(ভোলা) প্রতিনিধি ভোলার মনপুরায় নারী সংক্রান্ত অভিযোগের কথা বলে এক কৃষককে গ্রাম পুলিশের (চৌকিদার) মাধ্যমে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর এবং মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে উত্তর সাকুচিয়া ইউনিয়নের ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন দুলালের বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে মনপুরা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে

মনপুরায় বিএনপি অফিসে নিয়ে কৃষককে মারধর ও ন্যাড়া করার অভিযোগ Read More »

বিভাগীয় সমাবেশ সফল করতে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা

মোঃ মিজানুর রহমান,  বোরহানউদ্দিন (ভোলা) আসন্ন ১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ সফল ও সার্থক করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা মো. মাকসুদুর রহমান। সভা পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা মো. আবুল কালাম।

বিভাগীয় সমাবেশ সফল করতে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা Read More »

মির্জাগঞ্জ ভূমি অফিসে এক দালালের কারাদণ্ড

বরিশাল জার্নাল ডেস্ক পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ভূমি অফিস থেকে আর্জেন্টিনার সমার্থক এক দালালকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত যুবকের নাম, মো.বাবলু হাসান (২৮)। তিনি দেউলী সুবিদখালী ইউনিয়নের চত্রা গ্রামের মো. মোশারফ হোসেনের

মির্জাগঞ্জ ভূমি অফিসে এক দালালের কারাদণ্ড Read More »

৪০ গ্রাম গাঁজাসহ ছাত্রদল নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

বরিশাল জার্নাল ডেস্ক ঝালকাঠির নলছিটিতে ৪০ গ্রাম গাঁজাসহ কুলকাঠি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদ তালুকদারসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। ঘটনাটি আজ শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত ৮ জুলাই পরিচালিত অভিযানে

৪০ গ্রাম গাঁজাসহ ছাত্রদল নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা Read More »

চরফ্যাশনে স্বাভাবিক প্রসবে উৎসাহ দিতে ঔষধ সামগ্রী বিতরণ

চরফ্যাশন প্রতিনিধি ‘সেবার আলো ঘরে ঘরে, নিরাপদ প্রসব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে স্বাভাবিক (নরমাল) প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে জরুরি ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা প্রশাসনের

চরফ্যাশনে স্বাভাবিক প্রসবে উৎসাহ দিতে ঔষধ সামগ্রী বিতরণ Read More »

Scroll to Top