গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

বরিশাল জার্নাল ডেস্ক

গলাচিপা-দশমিনা সড়কে দীর্ঘদিন ধরে চলমান পরিবহন নৈরাজ্য নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। একই সঙ্গে সাম্প্রতিক অতিবৃষ্টি, ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নুরুল হক নুর জানান, গলাচিপা-দশমিনা সড়কে দীর্ঘদিন ধরে চলমান পরিবহন সংকট ও নৈরাজ্য নিয়ে স্থানীয় জনগণের উদ্বেগ তার দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, এ বিষয়ে পটুয়াখালীর জেলা প্রশাসক, গলাচিপা ও দশমিনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করা হবে।

একই স্ট্যাটাসে সাম্প্রতিক কয়েক দিনের অতিবৃষ্টি, ঝড় ও বন্যায় নির্বাচনী এলাকার কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার বিশেষ প্রতিনিধি আবু নাঈমের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান নুর।

তিনি বলেন, ‘সামর্থ্য অনুযায়ী আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।’

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে দ্রুত আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোও প্রয়োজনীয় সহায়তা পাবে।

এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top