জুলাই পদযাত্রায় রবিবার পিরোজপুর যাচ্ছেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ

বরিশাল জার্নাল ডেস্ক

কেন্দ্র ঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ জুলাই, রোববার পিরোজপুরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।
এ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), পিরোজপুর জেলা শাখার আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রস্তুতি সভা শেষে প্রেস ব্রিফ্রিংয়ের আয়োজন করা হয়।
এ সময় এনসিপির পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক মো. হুমায়ুন কবির ও সদস্য সচিব মাইনুল হাসান মুন্না, এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের পিরোজপুর আগমন উপলক্ষে বিভিন্ন বিষয় সম্পর্কে উপস্থিত নেতৃবৃন্দ ও সাংবাদিকদের অবহিত করেন।
জেলা আহ্বায়ক বলেন, ‘এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এমপি, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সদস্য সচিব জাতীয় নারীশক্তি, ডা. মাহামুদা মিতু (এমপি) এবং এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ পদযাত্রায় উপস্থিত থাকবেন। নেতৃবৃন্দ ১৯ জুলাই জেলার নেছারাবাদ উপজেলায় পদযাত্রা শেষ করে রাতে পিরোজপুর থাকবেন। পরের দিন ২০ জুলাই সকালে জুলাই আন্দোলনে স্থানীয় নিহত ও আহত যোদ্ধা ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। ওইদিন বিকেল ৪টায় উপজেলা চত্বর থেকে পদযাত্রা শুরু করে শহরের জুলাই স্মৃতিস্তম্ভে এসে পথসভায় বক্তব্য রাখবেন। পরে তারা বাগেরহাটের উদ্যেশ্যে যাত্রা করবেন।’
প্রেস বিফ্রিংয়ে আরও উপস্থিত ছিলেন, এনসিপির পিরোজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইকবাল আহমেদ, খান মোহাম্মাদ বাকিবিল্লাহ, যুগ্ম সদস্য সচিব মো. কামাল হোসেনসহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও এ সময়ে উপস্থিত ছিলেন।

সময়ের আলো

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top