বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে জুলাই আন্দোলনের শহীদ নাহিদের কবর জিয়ারত ও তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসান মো. অলিউল্লাহ, বোরহানউদ্দিন উপজেলা আমীর মো. মাকসুদুর রহমান এবং বড় মানিকা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবুল কাশেম। এছাড়াও স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ সময় শহীদ নাহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
দোয়া শেষে শহীদ নাহিদের জন্য মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফিরদাউস নসিব এবং তাঁর শাহাদাত কবুল হওয়ার প্রার্থনা করা হয়।




