এবি

দেশে ফিরেছেন আমার দেশ সম্পাদক

দেশে ফিরেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। শুক্রবার সকাল ৯টার কিছু পরে একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলো সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তাদের উদ্দেশ্যে ড. মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের বিপ্লবী আইকন আবু সাঈদ। সাঈদসহ সকল শহীদ আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তাদেরকে কখনো […]

দেশে ফিরেছেন আমার দেশ সম্পাদক Read More »

গৌরনদীতে জামায়াতের সীরাত সা. আলোচনা সভা

উপজেলা প্রতিনিধি গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখা জামায়াতে ইসলামীর আয়োজনে পশ্চিম বেজহার আশেকীন জামে মসজিদে সিরাতুন নবী সা. এর আলোচনা সভার আয়োজন করা হয়। জামায়াত নেতা মাওলানা বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাসুল সা. এর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন মাহিলাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সরদার আব্দুস সালাম ও বায়তুলমাল সম্পাদক হাবিবুর

গৌরনদীতে জামায়াতের সীরাত সা. আলোচনা সভা Read More »

চরফ্যাশনে ছাত্রদল নেতা রাজ্জাক হত্যার ১০ম বার্ষিকী পালিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি দোয়া মোনাজাত, কবর জিয়ারত ও বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাক হত্যার ১০ম বার্ষিকী পালিত হয়েছে চরফ্যাশনে। এছাড়া ২৬ সেপ্টেম্বর বিকালে উপজেলা ছাত্রদল আয়োজিত স্মরণসভায় উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এদিন আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সকল নেতাকর্মী দলীয় কার্যালয়ে এসে মিলিত হন। সেখান

চরফ্যাশনে ছাত্রদল নেতা রাজ্জাক হত্যার ১০ম বার্ষিকী পালিত Read More »

রাজনৈতিক পরিচয়ে প্রথম সংবাদ সম্মেলন ঢাবি শিবির সেক্রেটারির

বরিশাল জার্নাল ডেস্ক নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশের পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে হাজির হলেন ঢাকা বিশ্ববিদ্যাল শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি এসএম ফরহাদ। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ( টিএসসি) সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, হত্যার ভয়ে শিবির নেতাকর্মীদের পরিচয় গোপন রাখতে হয়েছিল। ফরহাদ বলেন, আন্দোলনে ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এখানে

রাজনৈতিক পরিচয়ে প্রথম সংবাদ সম্মেলন ঢাবি শিবির সেক্রেটারির Read More »

হিজবুল্লাহর নতুন মিসাইল কাদের -১

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে যে মিসাইল দিয়ে সেটির ছবি ও তথ্য প্রকাশ করেছে হিজবুল্লাহ। কাদের-১ নামের ওই মিসাইলটি একটি স্বল্পপাল্লার ব্যালেস্টিক মিসাইল। লেবানন ভিত্তিক আল মায়েদিনের খবরে বলা হয়েছে, বুধবার সকালে হিজবুল্লাহ প্রথমবারের মতো ব্যালেস্টিক মিসাইল হামলা চালায়। হামলার টার্গেট ছিলো ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টার। যদিও ইসরাইল দাবি করেছে, টার্গেটে

হিজবুল্লাহর নতুন মিসাইল কাদের -১ Read More »

‘লুটেরারা বলতো শেখ হাসিনার বিকল্প কে’

বরিশাল জার্নাল ডেস্ক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে টেলিভিশনের মালিক হওয়া যায়, অর্থবিত্তের মালিক হওয়া যায়, ক্ষমতায় থেকে লুটপাট করে টাকা পাচার করা যায়, এই ধরনের ব্যক্তিরাই বলেছিলেন ‘শেখ হাসিনার বিকল্প কে?’ বৃহস্পতিবার রাজধানীর শনির আখড়া মাতুয়াইল মৃধা বাড়ি এলাকায় এই মানবিক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

‘লুটেরারা বলতো শেখ হাসিনার বিকল্প কে’ Read More »

এওয়াজপুর অজুফিয়া আলিম মাদরাসায় সিরাতুন্নবী (স.) উদযাপন

চরফ্যাশন প্রতিনিধি শশিভূষণ থানা সদরে অবস্থিত এওয়াজপুর অজুফিয়া আলিম মাদরাসার উদ্যোগে সিরাতুন্নবী (স.) উদযাপন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মাদরাসার হলরুমে অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অন্যতম দাতা আ: ছালাম জমাদার। বিশেষ অতিথি ছিলেন মাওলানা নিছার উদ্দিন, নাছির উদ্দীন, হুমায়ুন কবির, মাওলানা আবু তাহের, আ: আজিজ আহমেদ ও

এওয়াজপুর অজুফিয়া আলিম মাদরাসায় সিরাতুন্নবী (স.) উদযাপন Read More »

চরফ্যাশনে জামায়াতের সিরাত মাহফিল

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাজারীগন্জ ইউনিয়ন শাখার উদ্যোগে ২৫ সেপ্টেম্বর বুধবার আছরবাদ চেয়ারম্যান বাজার বড় মসজিদে সিরাতুন্নবী (স.) উপলক্ষে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। হাজারীগন্জ ইউনিয়ন জামায়াতের আমীর মো: জাকির হোসেন এর সভাপতিত্বে সাংবাদিক এম লোকমান হোসেনের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ

চরফ্যাশনে জামায়াতের সিরাত মাহফিল Read More »

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের

বরিশাল জার্নাল ডেস্ক টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দুই ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। এদিন সাকিব জানান, টি-টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচটা এরই মাঝে খেলে ফেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটের বিদায়টা তিনি নেবেন

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের Read More »

জাতিসঙ্ঘ অকার্যকর হয়ে পড়েছে : এরদোয়ান

বরিশাল জার্নাল ডেস্ক ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে বিশ্বনেতাদের চাপ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বলেন, যেসব দেশ এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি তাদেরকে আমি এই সঙ্কটময় মূহুর্তে ইতিহাসের সঠিক পক্ষে অবস্থানের আমন্ত্রণ জানাই। আপনারা ফিলিস্তিনকে দেশ হিসেবে স্বীকৃতি দিন। এরদোয়ান আরো বলেন, পূর্ব জেরুসালেমকে রাজধানী করে

জাতিসঙ্ঘ অকার্যকর হয়ে পড়েছে : এরদোয়ান Read More »

Scroll to Top