উপজেলা প্রতিনিধি
গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখা জামায়াতে ইসলামীর আয়োজনে পশ্চিম বেজহার আশেকীন জামে মসজিদে সিরাতুন নবী সা. এর আলোচনা সভার আয়োজন করা হয়।
জামায়াত নেতা মাওলানা বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাসুল সা. এর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন মাহিলাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সরদার আব্দুস সালাম ও বায়তুলমাল সম্পাদক হাবিবুর রহমান। রাসুল সা. এর প্রচলিত সমাজ ব্যবস্থার ওপর আলোচনা করে ৬নং ওয়ার্ড শাখা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা সফিউল্লাহ।
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আবু রায়হান । এছাড়া অন্যান্যের মধ্যে আলোচনা করে ৩নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাস্টার নজরুল ইসলাম।




