এওয়াজপুর অজুফিয়া আলিম মাদরাসায় সিরাতুন্নবী (স.) উদযাপন

চরফ্যাশন প্রতিনিধি

শশিভূষণ থানা সদরে অবস্থিত এওয়াজপুর অজুফিয়া আলিম মাদরাসার উদ্যোগে সিরাতুন্নবী (স.) উদযাপন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মাদরাসার হলরুমে অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অন্যতম দাতা আ: ছালাম জমাদার।

বিশেষ অতিথি ছিলেন মাওলানা নিছার উদ্দিন, নাছির উদ্দীন, হুমায়ুন কবির, মাওলানা আবু তাহের, আ: আজিজ আহমেদ ও সাংবাদিক এম লোকমান হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন পর্বে অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
মাদরাসার শিক্ষকবৃন্দ, ছাত্র -ছাত্রী, অভিভাবক ও বিভিন্ন পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top