এবি

শেবাচিম হাসপাতালে শিশু মৃত্যুর জেরে তুলকালাম

বরিশাল  জার্নাল ডেস্ক নবজাতক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) শিক্ষার্থীদের মধ্যে তুলকালাম ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৃত শিশুর মামাসহ দুজনকে বেধম মারধর করে আটকে রাখেন মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। পরে হাসপাতাল পরিচালক, মেডিকেল কলেজ প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে গভীর রাতে ক্ষমা চেয়ে মুচলেকা দিয়ে রক্ষা পেয়েছেন তারা। মঙ্গলবার (২০ মে) […]

শেবাচিম হাসপাতালে শিশু মৃত্যুর জেরে তুলকালাম Read More »

সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই : হাসনাত আব্দুল্লাহ

বরিশাল জার্নাল ডেস্ক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা ধরনের কার্ড দেওয়া হচ্ছে; কিন্তু জনগণ ন্যায়বিচার পাচ্ছে না। আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই।’ বুধবার (২০ মে) সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাসনাত

সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই : হাসনাত আব্দুল্লাহ Read More »

রেজাল্টের দিনই হল ছাড়লেন প্রথম হওয়া শিবির নেতা

বরিশাল জার্নাল ডেস্ক মাস্টার্সের ফল প্রকাশের দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল ছেড়েছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসাইন খাঁন। বুধবার (২০ মে) রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বরাদ্দকৃত পদ্মা-৬০০৬ নম্বর কক্ষের সিট আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেন তিনি। একই দিন প্রকাশিত মাস্টার্স পরীক্ষার ফলাফলে আরবি বিভাগে প্রথম স্থান অর্জন করেন এই শিক্ষার্থী। হল

রেজাল্টের দিনই হল ছাড়লেন প্রথম হওয়া শিবির নেতা Read More »

বরিশালে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

বরিশাল জার্নাল ডেস্ক বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ওই দুই শিশুর বয়স ৭ মাসের নিচে। স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, এ পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৯ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত্যু হওয়া

বরিশালে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু Read More »

আগৈলঝাড়ায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় মাধ্যমিক বিদ্যালয়ে শিশু সুরক্ষা এবং যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক কর্মসূচির উপজেলা পর্যায়ে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্সের অধীনে ‘শিখা প্রকল্প’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স কর্মসূচির আওতায় এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এ প্রকল্পের লক্ষ্য হলো জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, কার্যকর প্রতিকার ব্যবস্থা

আগৈলঝাড়ায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Read More »

চরফ্যাশনে ‘শাহিন বাহিনী’র নির্যাতনের শিকার দুই জামায়াত নেতা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি ভোলার চরফ্যাশনের আসলামপুরের যুবদল ক্যাডার শাহিন দালালের নেতৃত্বে তার বাহিনী কর্তৃক স্থানীয় জামায়াত কর্মী জলিলকে ক্লাবে আটকে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। মঙ্গলবার রাত নয়টার দিকে আসলামপুর ইউনিয়নের আবুগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। এ সময় জলিলের সাথে থাকা আসলামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক

চরফ্যাশনে ‘শাহিন বাহিনী’র নির্যাতনের শিকার দুই জামায়াত নেতা Read More »

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ বাংলাদেশের

বরিশাল জার্নাল ডেস্ক সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্টের পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ২–০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা। এর মাধ্যমে টানা চার টেস্টে পাকিস্তানকে হারানোর কীর্তিও গড়ল বাংলাদেশ, যা দেশের টেস্ট ইতিহাসে কোনো দলের বিপক্ষে সর্বোচ্চ টানা জয়। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ বাংলাদেশের Read More »

এবার হজের খুতবা দেবেন শেখ আলি আল হুজাইফি

বরিশাল জার্নাল  ডেস্ক পবিত্র হজ উপলক্ষে চলতি বছর ১৪৪৭ হিজরিতে আরাফাতের ময়দানে হজের খুতবা প্রদান করবেন মদিনা মুনাওয়ারার প্রখ্যাত ইমাম ও খতিব শেখ আলি বিন আবদুর রহমান আল হুজাইফি। মঙ্গলবার (২৬ মে) হজের দিন আরাফাতের ময়দানে পশ্চিম সীমান্তে অবস্থিত ঐতিহাসিক মসজিদ আল নামিরায় হজের খুতবা প্রদান করবেন এবং জোহর ও আসরের নামাজে ইমামতি করবেন। সৌদি

এবার হজের খুতবা দেবেন শেখ আলি আল হুজাইফি Read More »

নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে অসন্তোষ

বরিশাল জার্নাল ডেস্ক বরিশালের বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শনে যান নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। সকাল সাড়ে ৯ টার দিকে বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে দেখতে পান, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই। এসময় কেউ তাকে চিনতে পারেন নি। সরকারি দপ্তরে উপস্থিত হয়ে কর্মকর্তাদের অনুপস্থিতির বিষয়টি দেখে অসন্তোষ প্রকাশ করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী। মঙ্গলবার সকাল ৯ টায় প্রতিমন্ত্রী বরিশালের

নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে অসন্তোষ Read More »

‘আপনারা যারা রাজনীতি করেন তাদের কোনো কোয়ালিটি নাই’

বরিশাল জার্নাল ডেস্ক পটুয়াখালীর বাউফলে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই অনুষ্ঠানে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আপনারা এখানে যারা রাজনীতি করেন তাদের কোন কোয়ালিটি নাই। কোয়ালিটিহীন রাজনীতির কারণে এখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সেতুমন্ত্রীর সাথে পরিচিত হতে আসলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার

‘আপনারা যারা রাজনীতি করেন তাদের কোনো কোয়ালিটি নাই’ Read More »

Scroll to Top