বরিশাল জার্নাল ডেস্ক
আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার নতুন আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আবুল হোসাইন।
জামায়াতের দ্বি-বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে অনুষ্ঠিত ভোট গ্রহণে তিনি নির্বাচিত হন।
জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ০২ (দুই) বছর পর পর উপজেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর উপজেলা কমিটির মেয়াদ শেষ হবে। তাই জেলা সংগঠন নতুন উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে গত ৭ নভেম্বর সদস্য (রুকন) সম্মেলনে ভোট গ্রহণ করেন।
সম্মেলনে পুরুষ ও মহিলা রুকন গন ২০২৭-২০২৮ সেশনের জন্য বাকেরগঞ্জ উপজেলার নতুন আমির নির্বাচনে ভোট প্রদান করেন।
শনিবার (২১ নভেম্বর) বাকেরগঞ্জে অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলনে বরিশাল জেলা জামায়াতের আমির ডক্টর এস.এম মাহফুজুর রহমান আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এবং নবনির্বাচিত বাকেরগঞ্জ উপজেলা আমির মাওলানা আবুল হোসাইনকে শপথ পড়ান।
সদ্য বিদায়ী উপজেলা আমীর সহকারী অধ্যাপক ফিরোজ আলম ইতিমধ্যে বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মনোনীত হয়েছেন।
নবনির্বাচিত আমির মাওলানা আবুল হোসাইন ইতিপূর্বে বাকেরগঞ্জ পৌর আমিরসহ উপজেলার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ উপজেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাকেরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা। পেশাগত জীবনে তিনি বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ আহমদিয়া দাখিল মাদ্রাসায় সহ-সুপার পদে চাকুরিত রয়েছেন।




