বরিশাল জার্নাল ডেস্ক
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ওই দুই শিশুর বয়স ৭ মাসের নিচে। স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, এ পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৯ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত্যু হওয়া দুই শিশু হলো- আলী আজগর এবং মুয়াজ। তাদের একজনের বাড়ি মঠবাড়িয়া পিরোজপুর, অন্যজন পটুয়াখালীতে।
পটুয়াখালীর দুমকি উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা সোহাগ খানের দুইবছর বয়সের ছেলে জিহাদ (২) এবং ভোলার চরফ্যাশনের উত্তর চর আইচা গ্রামের হাসানের সাত মাসের কন্যা শিশু হাবিবা।
বরিশাল শেবাচিমের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর জানান, হাম থেকে মারাত্মক ধরনের নিউমোনিয়া হওয়ায় মৃত্যু হয়েছে শিশু দুটির। এ নিয়ে শেবাচিম হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৩৪১। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ শিশু। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ২০৪ জন।
আমার দেশ




